ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সৈয়দপুরে ভেজাল সেমাই তৈরীর তিন কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ১৭:১১, ৩ মার্চ ২০২৬

সৈয়দপুরে ভেজাল সেমাই তৈরীর তিন কারখানাকে জরিমানা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিনটি কারখানায় রং মিশিয়ে সেমাই তৈরি করার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সৈয়দপুর  শহরের বিভিন্ন এলাকার সেমাই কারখানায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক শামসুল আলম। এতে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও সদস্যরা সহায়তা করেন। 

জানা যায়, শহরের রসনি সেমাই কারখানা, তাজ ফুড পোডাক্টস সেমাই কারখানা ও নাজ ফুড পোডাক্টস কারখানায় দীর্ঘদিন ধরে রং মেশিয়ে সেমাই তৈরি করা হচ্ছিল। এছাড়াও তারা সেমাই তৈরিতে অনুমোদনহীন রং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কারখানা গুলোতে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজা টাকা জরিমানা করা হয়। 

এবিষয়ে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে ঘিরে কারখানা গুলোতে অনুমোদনহীন রং মিশিয়ে ফ্লেভার ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। আজকে অভিযান চালিয়ে তিন কারখানাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

রাজু

×