ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার, দুই মাসের অন্তঃসত্তা

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ ||

প্রকাশিত: ১৫:৩৩, ১৩ মার্চ ২০২৬

১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার, দুই মাসের অন্তঃসত্তা

ছবি: দৈনিক জনকন্ঠ

নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সি এক নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে অভিযুক্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দাদা মো. মহসিন হোসেন (৫৫) উপজেলার বিলাশবাড়ী ইউপির ভগবানপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। 

ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মহসিন হোসেন শিশুটির গ্রাম সম্পর্কের দাদা। শিশুটি বর্তমানে প্রায় দুই মাসের অন্তঃসত্তা বলে জানা গেছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মো. মহসিন হোসেন ভুক্তভোগীকে দাদীর অসুস্থতার কথা বলে ফাঁদে ফেলে ডেকে নিয়ে যায়। তারপর প্রতিবেশী বাচ্চু হোসেনের বসতবাড়ির সামনে একটি গভীর নলকূপের ঘরে চৌকির ওপর ওই শিশুকে ধর্ষণ করে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এফএ

×