বিদ্যুৎ লাইনের উন্নয়নমূলক কাজের কারণে আগামী শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।
বৃহস্পতিবার (১২ মার্চ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার কাজের অংশ হিসেবে শিবগঞ্জ এলাকার ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তর করা হবে। এই কাজের জন্যই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
সরকারি উন্নয়নমূলক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িক এ বিদ্যুৎ বিঘ্নের জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
এ.এইচ








