ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

উলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

‎সংবাদদাতা, উলিপুর, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:১০, ১৩ মার্চ ২০২৬

উলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

‎কুড়িগ্রামের উলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায়। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের ফটিক উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে মোস্তফা মিয়া দুর্গাপুর হাটে যাচ্ছিলেন। এ সময় আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

রাজু

আরো পড়ুন  

×