ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নোয়াখালী হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের স্ত্রী জেদনীর উপর বিএনপির হামলা

প্রকাশিত: ১০:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের স্ত্রী জেদনীর উপর বিএনপির হামলা

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেদনী।

তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে।আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে।

তিনি আরও লিখেন, আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

×