মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩, ৬ আষাঢ় ১৪২০
৪শ’ কোটি টাকা ব্যয়ে রেজিলিয়েন্স ফান্ডে দুই বড় প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিনিধি ॥ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের গভর্নিং কাউন্সিলের সভায় ৪শ’ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ দুটি প্রকল্পের একটি হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ প্রদান এবং অপরটি হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য সাইলো নির্মাণ। প্রকল্প দুটির মধ্যে সোলার ইরিগেশন প্রজেক্ট বা সৌর সেচ পাম্প প্রকল্পের মাধ্যমে সারাদেশে ১ হাজার ৫শ’ সেচ পাম্প স্থাপন করা হবে, যাতে ৪৫ হাজার কৃষক উপকৃত হবে। আর মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রজেক্টের মাধ্যমে সারাদেশে ৮টি সাইলো নির্মাণ করা হবে, . . .
৬০ হাজার ফ্ল্যাট বা বাড়ি ট্যাক্সের আওতায় আসছে
অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব গোলাম হোসেন বলেছেন, ট্যাক্সনেট বাড়ানোর কোন বিকল্প নেই। বাজেটে দেয়া লক্ষ্যমাত্রা পূরণে ট্যাক্সনেট বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। ঢাকার ৬০ হাজার বাড়ির ওপর জরিপ চালিয়েছি। তাদের ট্যাক্সের আওতায় আনা হবে। তাদের হিসাব দিতে হবে কিভাবে আয় করে বাড়ি বা ফ্ল্যাট বানিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর বেইলে রোডে অফিসার্স ক্লাবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি . . .
গ্রামীণ ব্যাংককে ছিনিয়ে নিতে দেবে না জনগণ ॥ ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক সম্পর্কে সরকারের সুপারিশ নিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। এ সংক্রান্ত ড. ইউনূসের নিবন্ধ নিম্নে তুলে ধরা হলো : গ্রামীণ ব্যাংক একটি অনন্য আইন কাঠামোর মাধ্যমে সৃষ্ট একটি অনন্য প্রতিষ্ঠান। এই আইন কাঠামো এই ব্যাংককে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও ক্ষমতা দিয়েছে তার কর্মদক্ষতা গত ৩০ বছরে ব্যাংকের সফলতার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। গ্রামীণ ব্যাংক কি অপরাধ করেছে যে তাকে টুকরা টুকরা করে ফেলতে হবে। ২০০৮ সাল পর্যন্ত সংশোধনীগুলোসহ গ্রামীণ ব্যাংক . . .
পথশিশুদের জন্য রূপালী ব্যাংকের ব্যাংকিং সেবা
অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে এই প্রথম পথ শিশুদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসছে রূপালী ব্যাংক লিমিটেড। আগামী ৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। বাংলাদেশ ব্যাংকের গর্বনর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পথ শিশুদের স্বাবলম্বী করার পাশাপাশি মাদকাশক্ত মুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রাস্তা-ঘাট, লঞ্চ স্টেশন, ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাথসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো পথ শিশুদের . . .
পরিবর্তিত পরিস্থিতিতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয়
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমানে বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি ওয়াং। বুধবার চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কার্যালয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ মন্তব্য করেন। তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি ওয়াং বলেন, ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে তাইওয়ানের উদ্যোক্তারা বিনিয়োগে অনেক আগ্রহী।’ এ সময় তিনি . . .
ব্যবসা-বাণিজ্যে টিকফার ইতিবাচক প্রভাব পড়বে
অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) অনুমোদনের কারণে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এফবিসিসিআই আয়োজিত প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট-পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাজেট ঘাটতি মোকাবেলায় ব্যাংক খাতের ওপর অধিক নির্ভরতা . . .