ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দাঁড়িপাল্লা গণসংযোগে জামায়াত নেতার ওপর বিএনপির হামলা

শাহ জালাল, সোনারগাঁ নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ২৩:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লা গণসংযোগে জামায়াত নেতার ওপর বিএনপির হামলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় বিএনপি'র সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নীলকান্দা গ্রামে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন এর নেতৃত্বে গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। 

জানা যায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়ার প্রচারনার সময় নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন । তার মধ্যে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন ও তাজীবুর রহমান গুরুতর আহত হন।  

অভিযোগ সূত্রে জানা যায়,  
সনমান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি  সাফির উদ্দিন মজনুর ছোট ভাই মুশফিকুর রহমান মোহন ( ৩৮) নেতৃত্বে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। 
সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  নীল কান্দা গ্রামের জামে মসজিদের সামনে পৌঁছালে মুশফিকুর রহমান মোহন, জাহিদুল ইসলাম, রূপচাঁদ সহ দলবল নিয়ে গণ সংযোগে জামাত নেতাকর্মীদের উপর  অতর্কিত হামলা চালায় এতে  ৮ থেকে ১০ জন আহত হন তার মধ্যে কাজী নাসির উদ্দিন  ও তাজিবুর রহমান গুরুতর আহত হন।  গণসংযোগে সন্ত্রাসীরা জামাত নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা বন্ধসহ এলাকা ছাড়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকেরা তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। 

 আহত কাজী নাসির উদ্দিন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা সেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী সুস্থ তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করবেন।
 

×