ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

উত্তরাঞ্চলে কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২০:৪৮, ১৫ মার্চ ২০২৬; আপডেট: ২১:০৬, ১৫ মার্চ ২০২৬

উত্তরাঞ্চলে কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি পূনরায় শুরু হতে যাচ্ছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে খাল খননের কার্যক্রম গুরুত্ব পেয়েছে। আগামীকাল (১৬ মার্চ)  এ জন্য উত্তরাঞ্চলের একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দলীয় সুত্র মতে দিনাজপুরের কাহারোল উপজেলা সাহাপাড়ার বলরামপুর  থেকে একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের  সফর প্রসঙ্গে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি  আব্দুর গফুর সরকার জানান, সবকিছু ঠিক থাকলে  আগামীকাল সকাল সোয়া ১০ টায় ঢাকা থেকে যাত্রীবাহী বিমান যোগে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে  সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের  কাহারোলের সাহাপাড়ায় গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন, দুস্থদের মাঝে ব্লাকবেঙ্গল ছাগল বিতরন করবেন এবং একটি সমাবেশে বক্তব্য দেবেন। পরে দিনাজপুর শহরে শেখ ফরিদ মডেল গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্বীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দিনাজপুর শহরের গোড়াশহিদ ঈদগাঁ মাছে ইফতারে অংশ নিয়ে রাতে পুনরায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা ফিরে যাবেন।  ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উত্তরাঞ্চল জুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে।

জানা যায়  পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।  শুধু খনন নয়, খালের পাড় রা, বাঁধ নির্মাণ ও বৃরোপণ কর্মসূচিও নেওয়া হবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে, যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট হয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে ওই এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। প্রথম পর্যায়ে দেশের ৫৩ খালের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করে সেচের সুবিধা বাড়ানো হবে।

উল্লেখ যে সরকারের মেয়াদের ২৬ দিনের মাথায় বর্তমান বিএনপি সরকার নির্বাচনী যেসব ওয়াদা করেছিল সেগুলো পূরণ করতে শুরু করেছে। প্রথমেই কৃষকদের ঋনের ১০ হাজার টাকা করে মওকুফ করে দিয়েছেন। মসজিদ, মন্দির, গীর্জায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহীত, ফাদারসহ অন্যদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে।  গত ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড চালু করা হবে।

 

রাজু

×