ধানের শীষ প্রতীকে ভোট না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গসংগঠন তাতিদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহাদেরবপুর উপজেলায়। তার বক্তব্যের একটি ভিডিও ও অডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মহাদেরবপুর উপজেলা তাতিদলের সভাপতি সেকান্দার আলী সাম্প্রতি স্থানীয় একটি নির্বাচনী ক্যাম্পেইনে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “ধানের শীষে ভোট না দিলে ১৭ বছরের আওয়ামী লীগের নির্যাতনের থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
ভাইরাল হওয়া বক্তব্যে দেখা যায়, সেকান্দার আলী প্রকাশ্যে এলাকাবাসীকে উদ্দেশ্য করে ধানের শীষে ভোট দেওয়ার বিষয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করছেন। বক্তব্যে তিনি বলেন, “এইবার যদি ভুল করেন, তাহলে আগের ১৭ বছরের থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে।”
স্থানীয়দের অনেকেই এটিকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক চাপ প্রয়োগ হিসেবে দেখছেন।
সানজানা








