ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দেশ ও জাতির কল্যাণ কামনায় লালমাই প্রেস ক্লাবের দোয়া ও ইফতার

প্রদীপ মজুমদার,লালমাই, কুমিল্লা :

প্রকাশিত: ২৩:২১, ১১ মার্চ ২০২৬

দেশ ও জাতির কল্যাণ কামনায় লালমাই প্রেস ক্লাবের দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে লালমাই প্রেস ক্লাবের (রেজি: নং- ২১২৯/২০) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলের শেষ দিকে কুমিল্লা লালমাই উপজেলা মডেল মসজিদের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। 

লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো : কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা জামায়াতের অফিস সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক, বিএনপি নেতা আক্তারুজ্জামান রকেট, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রানা,  মহিলা সম্পাদিকা মধু ছন্দা বণিক,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ উদ্দিন বাবু, সদস্য হুমায়ুন কবির শরীফ, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, সদস্য মানিক মিয়া, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শামীম মজুমদার, এনসিপি নেতা কবির হোসেন রুমন, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা হাবিব হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ড. শাহজাহান মজুমদার এবং কামাল হোসেনের নেতৃত্বে গঠিত লালমাই প্রেস ক্লাবটি সরকার নিবন্ধিত। যার একটি সরকারি রেজিষ্ট্রেশন নম্বর রয়েছে। আমরা চাই আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্যমে সকল সাংবাদিককে একই ছাতার নিচে নিয়ে আসবেন। ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। লালমাই প্রেস ক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

×