ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি

প্রকাশিত: ২১:৩২, ১০ মার্চ ২০২৬

শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি

আসছে ঈদ। সকল কর্মজীবীরাই অপেক্ষা করছে ঈদ বোনাসের। এরইমধ্যে সুখবর এসেছে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাতা ছাড়ের অনুমোদন পাওয়ার পর এটি আইবাস এ পাঠানো হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাবের অনুমোদন দেওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব অনুমোদন হয়ে আসলে আগামী বৃহস্পতিবার সেটি আইবাস এ পাঠানো হবে। এরপর আগামী রোববার অথবা সোমবার শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতার অর্থ ব্যাংক থেকে তৃুলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, 'আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ছাড়ের চেষ্টা করছি। আগামী রবিবার তারা উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন বলে আশা করছি।'

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

সজিব

×