ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এসএমপি এর নতুন নির্দেশনা

প্রকাশিত: ১১:০৮, ১১ মার্চ ২০২৬

এসএমপি এর নতুন নির্দেশনা

সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার শুরুতেই আছে নগরীতে ট্রাক চলাচল নিয়ে। বুধবার (১১ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট থেকে নয়াসড়ক-শাহী ঈদগাহ রুটে কোনো ট্রাক চলাচল করতে পারবে না। এর বিকল্প হিসাবে নাইওরপুল থেকে মিরাবাজার- শিবগঞ্জ-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা রুট ব্যবহার করতে বলা হয়েছে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানো অবস্থায় টিনটেড ভাইসর হেলমেট ব্যবহার নিষিদ্ধ। আগামী তিনদিন পর থেকে এই হেলমেট ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চালক এবং আরোহীদের বিকল্প হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই পেট্রল পাম্পে কোনো ধরনের ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবেনা। পাম্পে কাউকে ভীতি প্রদর্শণ করা যাবেনা। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।

×