ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এবার আবাসিক এলাকায় হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ১২:১৯, ১১ মার্চ ২০২৬

এবার আবাসিক এলাকায় হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি সম্প্রতি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, সাধারণ নাগরিকদের ওপর চালানো এই হামলা বিনা জবাবে থাকবে না।

শেকারচি দাবি করেছেন, যেহেতু শত্রুপক্ষ সরাসরি ইরানের সামরিক শক্তির সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, তাই তারা এখন আবাসিক এলাকা এবং নারী ও শিশুদের লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করছে। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মার্কিন-ইসরায়েলি জোট এই হামলার ভয়াবহ ও বিধ্বংসী জবাব পাবে।

তিনি প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন। যেসব দেশ তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানকে আক্রমণের সুযোগ দেবে, তারা সরাসরি লক্ষ্যবস্তু হবে। কিন্তু যারা কোনো ধরনের সহায়তা দেয় না, তাদের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা হবে।

জেনারেলের কথায়, ইরান এখনও তার পূর্ণ সামরিক শক্তি প্রদর্শন করেনি। আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও বড় বিস্ময় এবং বিধ্বংসী আঘাত অপেক্ষা করছে। পাশাপাশি তিনি অঞ্চলভিত্তিক সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন, যাতে শত্রুপক্ষকে সঠিকভাবে আঘাত করা যায়।

এ.এইচ

×