ছবি: জনকণ্ঠ
ফরিদপুরের সদরপুরে হাটকৃষ্ণপুর বাজারে (১০.০৩.২০২৬) মঙ্গলবার দুপুর ১ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিজান পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।যে সমস্ত প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জরিমানা করা হয়, তারা হলেনঃ ১) মো সোলায়মান (৪২),পিং আবুল কাশেম,হাট কৃষ্ণপুর।জরিমানা: ৩০০০/- ২) সুব্রত চন্দ্র বনিক (২৮),পিং জগবন্ধু বনিক, কৃষ্ণপুর।জরিমানা: ২০০০/- ৩) নর উত্তম মালো,পিং সমিশ্বর মালো সাং কৃষ্ণপুর,জরিমানা: ৩০০০/-
এছাড়াও, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২০ এর ধারা ৭(ক) ও ১৫ (১) ধারা অনুযায়ী যার বিরুদ্ধে জরিমানা করেন,তিনি হলেন-৪) মো: আলমগীর ভুইয়া (৩৫),পিং সামচু ভুইয়া সাং মাঠ বাড়ি, শহিদনগর, নগরকান্দা, ফরিদপুর।জরিমানা: ৫০,০০০/- এলাকা: জাকের ডাংগী, চরবিষ্ণপুর, সদরপুর, ফরিদপুর।এ প্রসঙ্গে উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
শহীদ








