ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

প্রকাশিত: ১১:৩৭, ১১ মার্চ ২০২৬

ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়েও সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বর্তমানে রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যেসব যাত্রী যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে। 

×