ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দেশের সব বিভাগে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: ১২:১৯, ১১ মার্চ ২০২৬

দেশের সব বিভাগে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যা দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়ার কারণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৪ মার্চ) থেকে রবিবার (১৫ মার্চ) পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না, তবে কোথাও কোথাও সামান্য ওঠানামা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময়।

সানজানা

×