ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শায়েস্তাগঞ্জে জুতার শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০১:০০, ১১ মার্চ ২০২৬

শায়েস্তাগঞ্জে জুতার শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড

ছবি: জনকণ্ঠ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে মোঃ জয়নাল মিয়া মার্কেটের মোঃ জাকির হোসেনের ডিজাইন পিও ফুটওয়ার নামের জুতার শোরুমে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার (৯ মার্চ) ভোরে অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শোরুমের ভেতরে থাকা বিপুল পরিমাণ জুতা ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিনের আন্তরিক প্রচেষ্টায় আশপাশের দোকানপাটসহ অন্যান্য স্থাপনা আগুন থেকে রক্ষা পায়।

শোরুমের মালিক মোঃ জাকির হোসেন জানান, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

শহীদ

×