মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শুক্রবার, ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ ১৪২০
রমেশের ডায়েরি এখনও হাতে পায়নি দুদক টিম
মহিউদ্দিন আহমেদ ॥ রমেশের রহস্যময় সেই ডায়েরি এখনও রহস্যময় রয়ে গেল। ডায়েরির সন্ধানে কানাডায় গিয়েও চারদিন চেষ্টা করে তা দেখার সৌভাগ্য হয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিনিধি দলের। আজ শুক্রবার দুদকের দুই সদস্যের টিম ঢাকায় আসার কথা থাকলেও রমেশের ডায়েরির জন্য আরও কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তারপরেও রমেশের ডায়েরি দুদক টিম পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কানাডার আদালতে ডায়েরির ঘটনায় বিচারধীন থাকায় এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে সে দেশের পুলিশ, সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন . . .
ধূমপান দেহের জন্য ক্ষতিকর, অভ্যাস ছাড়া উচিত ॥ ইনু
স্টাফ রিপোর্টার ॥ সিগারেটের উচ্চমূল্য নির্ধারণপূর্বক সিগারেটের স্তর নির্ধারণী ৪র্থ স্তরটি বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে তামাকের প্রভাব সংক্রান্ত জরিপ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি জানান। ‘ক্যাম্পেন ফর ক্লিন এয়ার’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তামাকজাত দ্রব্য উৎপাদন, পণ্য তৈরি করা, এর ব্যবহার প্রতিরোধে সরকারের কঠোর আইন করা দরকার। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তামাকের . . .
১৬৪ কোটি টাকার অত্যাধুনিক উদ্ধার যন্ত্রপাতি কেনা হচ্ছে
অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে
তৌহিদুর রহমান ॥ সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পরে তিন হাজারেরও বেশি অত্যাধুনিক উদ্ধার যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। ৩০ ধরনের এসব যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ১৬৪ কোটি টাকা। উদ্ধার যন্ত্রপাতি ক্রয় অনুমোদনের লক্ষ্যে ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দুর্যোগপরবর্তী উদ্ধার যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ জনকণ্ঠকে বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের কাছে উদ্ধার যন্ত্রপাতি রয়েছে। তবে আরও . . .
মুগদায় রহস্যজনক বিস্ফোরণে স্বামী স্ত্রী পুত্রসহ দগ্ধ ৫
দুই শিশু আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার ॥ রহস্যজনক বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের একমাত্র শিশুপূত্রসহ ৩ পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের সবাই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তবে দুই শিশুর অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মুগদা থানাধীন মানিকনগরের ৩৪/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছে আনোয়ারুজ্জামান শিপন (৩৭), তাঁর স্ত্রী ফারিয়া জামান মৌ (২৩), তাদের একমাত্র পুত্রসন্তান আনিসুজ্জামান অপূর্ব (২), অন্য আরেক পরিবারের শিশু আরমান (৫), আরেকটি পরিবারের সন্তান সাদিয়া (৫)। আহতদের মধ্যে সাদিয়াকে . . .
মানবকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মানবকণ্ঠ সম্পাদক শাহজাহান সরদার এবং ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডট কম সম্পাদক আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহরের দাবি জানিয়েছে জাতীয় প্রেসক্লাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশন (র‌্যাক)। বৃহস্পতিবার পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় . . .
‘বাংলাদেশে ইচ্ছা থাকলে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা যায়’
এনা, নিউইয়র্ক থেকে ॥ ‘রাজনৈতিক পরিস্থিতি যতই টালমাটাল হোক না কেন, আন্তরিক অর্থে চাইলেই সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা যাচ্ছে বাংলাদেশে’-এ অভিমত পোষণ করেন বিডিনিউজটোয়েন্টিফোডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।। ‘তবে প্রাতিষ্ঠানিক দুর্বলতাসহ বিভিন্ন কারণে অনেক সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থেকে পিছিয়ে পড়ছেন, ভুল সংবাদও পরিবেশন করছেন এবং এমনটি কখন কখনো ঘটছে, কারণ সাংবাদিকরাও পুরো সমাজব্যবস্থারই একটি অংশ’-মন্তব্য করেন তিনি। ২২ মে সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার . . .
পন্ডস্ এজ মিরাকল মাই সেকেন্ড হানিমুন নিয়ে আসছে রোমান্টিক রিয়েলিটি শো
বিগত দুই বছর ধরে পন্ডস্ এজ মিরাকল সফলভাবে আয়োজন করে আসছে মাই সেকেন্ড হানিমুন ক্যাম্পেন এবং এ বছরও এর ব্যতিক্রম না ঘটিয়ে এই ক্যাম্পেনটি আসছে আরও বৃহৎ আকারে। পন্ডস্ এজ মিরাক্যাল মাই সেকেন্ড হানিমুন ক্যাম্পেইনটি এই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় দম্পতিদের নিয়ে আয়োজন করছে এক অসাধারণ রোমান্টিক রিয়েলিটি শো। এই অনুষ্ঠানে বাস্তব জীবনের বিবাহিত দম্পতিদের দেখা যাবে দারুণ সব রোমান্টিক ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে নতুন করে ভালবাসা ফিরে পেতে এবং তাদের এই অভিজ্ঞতা উপভোগ করে যে কেউ ফিরে পাবেন পুরনো দিনের ভালবাসার . . .
আজ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ শুক্রবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনের অনুরোধে এ সভা আহ্বান করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। এতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দলের বিভিন্ন ধারা উপধারার নেতারা উপস্থিত থাকবেন বিধায় সংশ্লিষ্ট সকলের উৎসুক দৃষ্টি এ সভার দিকে। কারণ এতে পারস্পরিক বিষোদ্গার ও কৈফিয়ত চাওয়ার বিষয় উঠে আসতে পারে। দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল নগরীর . . .