মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বুধবার, ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ ১৪২০
মধুমাস- আম জাম লিচু কাঁঠালের ম ম ঘ্রাণ
রসালো ফলে বাজার সয়লাব
মোরসালিন মিজান ॥ কথা সত্য, রাজধানীতে সারা বছরই পাওয়া যায় রসালো ফল। তবে রস কী থাকে, কয় ফোটা থাকে তা কারও অজানা নয়। এ কারণে জ্যৈষ্ঠ মাসের প্রতীক্ষা করে থাকে সবাই। জ্যৈষ্ঠ মাস মানে মধুমাস। আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, আনারসের সময়। বছর ঘুরে আবারও এসেছে সেই মধুক্ষণ। ইতোমধ্যে এক সপ্তাহ পার করেছে। এরই মধ্যে রসালো ফলে ভরে উঠছে রাজধানীর বাজারগুলো। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার বাদামতলী। সারা দেশের উৎপাদকরা ফল নিয়ে আসছেন এখানে। কি যে টাটকা! যেমন গায়ের রং তেমনি স্বাদ। এখান থেকে সারা ঢাকায় ছড়িয়ে পড়ছে জ্যৈষ্ঠের . . .
রাজশাহীতে ‘অক্ষরজ্ঞান’ প্রার্থী বেশি, বরিশাল ফিরে পেতে মরিয়া বিএনপি
সিটি কর্পোরেশন নির্বাচন
জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণকারীদের মধ্যে স্কুলের গ-ি পেরোয়নি এবং শুধু অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীর সংখ্যা ১১৩। রাজশাহীতে মেয়রপ্রার্থী বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকেলে আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বরিশালে নিজেদের হারানো ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে বরিশাল সিটির দু’টি কেন্দ্রে ইভিএম . . .
রাতের অন্ধকারে অগণিত হত্যার দায় নিতে হবে সরকারকে ॥ তারেক
লন্ডনে বিএনপির ॥ সভায় হাতাহাতি, পরে ভেন্যু পরিবর্তন
বাংলানিউজ ॥ ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে র‌্যাব-পুলিশের এ্যাকশনের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘রাতের অন্ধকারে বাতি নিভিয়ে সমাবেশে আক্রমণ, মানুষ হত্যা, এ কোন্্ গণতন্ত্র?’ তিনি ওই সমাবেশে অগণিত মানুষ হত্যা করা হয়েছে অভিযোগ করে বলেন, বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে। সোমবার বাংলাদেশ সময় রাত দেড়টায় পূর্ব লন্ডনের নিউহ্যাম পামট্রি রেস্তোরাঁয় ডকল্যান্ড ক্রাউন প্লাজা হোটেলে পণ্ড হওয়া অসমাপ্ত সমাবেশের সমাপনী . . .
আইসিটি খাতে চীনের প্রতিশ্রুত ১১শ’ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
হামিদ-উজ-জামান মামুন ॥ অবশেষে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) খাতের একটি প্রকল্পে চীনের প্রতিশ্রুত এক হাজার ১শ’ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। দেশটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়ার পর আড়াই বছর কেটে গেলেও ঋণ চুক্তি না হওয়ায় এ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উদ্বেগও প্রকাশ করা হয়েছিল। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোঃ ওয়াহিদ-উজ-জামান চীনের রাষ্ট্রদূতকে দ্রুত ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছিলেন। এরকম নানা তৎপরতার প্রভাবে শীঘ্রই চুক্তি স্বাক্ষর . . .
যুদ্ধাপরাধী বিচার ॥ আলীমের সহায়তায় পাক সেনা ও রাজাকাররা ১১ জনকে হত্যা করে
স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের ২১তম সাক্ষী আব্দুল হামিদ সাকিদার বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আলিমের সহযোগিতায় পাক সেনা ও রাজাকাররা মিলে ১১ জনকে হত্যা করে আম গাছ ও লিচু গাছ তলায় পুঁতে রাখে। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জবানবন্দী প্রদানকালে তিনি এ কথা বলেন। একই ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জাতীয় . . .
সাঈদীর মামলার আপীল শুনানি আজ শুরু
আরাফাত মুন্না ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত আসামি দেইল্লা রাজাকার খ্যাত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানি আজ বুধবার উচ্চ আদালতে শুরু হচ্ছে। দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে সংক্ষুব্ধ হয়ে উভয় পক্ষের (রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ) দায়ের করা আপীল আবেদনের শুনানি শুরুর নির্ধারিত দিন আজ। শুনানি শুরুর মধ্য দিয়েই সাঈদীর মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে সুপ্রীমকোর্টে। সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে থাকা বুধবারের কার্যতালিকায় মামলাটি শুনানির . . .
সাভার ট্র্যাজেডির পর আড়াই হাজার গার্মেন্টস পরিদর্শন
ঢাকা-চট্টগ্রামে ১৫৬টির বিরুদ্ধে মামলা, ঝুঁকিপূর্ণ ২০ কারখানা বন্ধ
স্টাফ রিপোর্টার ॥ সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পরে আড়াই হাজারেরও বেশি পোশাক কারখানা পরিদর্শন শেষে ১৫৬টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে ঝুঁকিপূূর্ণ ২০টি কারখানা বন্ধ ও দুটি কারখানার ফাটল পরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। রানা প্লাজা দুর্ঘটনার পরে সরকারের কলকারখানা পরিদর্শক অফিস পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে। ২৫ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের দুই হাজার ৬০৫টি পোশাক কারখানা পরিদর্শন করে কলকারখানা পরিদর্শক অফিস। তবে . . .
সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে
প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ
স্টাফ রিপোর্টার ॥ রাজপথে সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুলু মুক্তি সংগ্রাম পরিষদ এ সভার আয়োজন করে। ড. মোশাররফ বলেন, গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ বন্ধ করার কথা চিন্তাও করা যায় না। কিন্তু বর্তমান সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য পর্যায়ক্রমে সব নেতার . . .
জাতীয় কবির জন্মজয়ন্তীতে নজরুল একাডেমীর ৩ দিনের অনুষ্ঠান
সংস্কৃতি সংবাদ
স্টাফ রিপোর্টার ॥ আগামী শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী। নানা আয়োজনে উদ্্যাপিত হবে বিপ্লব ও সাম্যের কবির জন্মদিন। সেই প্রেক্ষাপটে তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল চর্চা গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী। এ আয়োজনে নজরুলের গানের সাধনায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য নজরুলসঙ্গীতশিল্পী খালিদ হোসেনকে সংবর্ধনা দেয়া হবে। আরেক খ্যাতিমান নজরুলসঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারীকে প্রদান করা হবে সম্মাননা। এছাড়াও প্রকাশিত হবে নজরুল একাডেমী পত্রিকার চল্লিশতম সংখ্যা। নজরুল জন্মজয়ন্তীর . . .
সাভার ট্র্যাজেডি ॥ যে কয়টা টাকা পেয়েছি কয়দিন চল- বেঁচে যাওয়াদের কষ্ট
সৌমিত্র মানব ॥ ভয়াবহতম ভবন ধস ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপ থেকে যাঁরা জীবিত উদ্ধার হয়েছেন- তাঁদের অনেকেই আছেন নানা কষ্টের মধ্যে। যাঁরা আর্থিক সাহায্য পেয়েছেন, তাঁরা বলছেন, যে কয়টা টাকা পেয়েছি, তা দিয়ে কয়দিন চলব। কিংবা পরবর্তী চিকিৎসা খরচও আমরা চালাব কী ভাবে? কী ভাবে চলবে আমাদের সংসারের খরচ। যাঁরা এখনও কোন সাহায্যই পাননি, তাঁরা তো রয়েছেন চরম হতাশার মধ্যে। তাঁদের ভবিষ্যত আদৌ আর আলোর মুখ দেখবে কিনা, তা তাঁরা বুঝতে পারছেন না। সামসুন্নাহার (১৮) কাজ করতেন রানা প্লাজার ৮ম তলায়। ভবন ধসের ৫ ঘণ্টা . . .
শিবিরের ঝটিকা মিছিল ॥ বগুড়া ও রাজশাহীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ
স্টাফ রিপোর্টার, বগুড়া ও রাজশাহী ॥ মঙ্গলবার সকালে বগুড়ায় শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ শিবির সন্দেহে একজনকে আটক করে। সকাল দশটার দিকে শহরের খান্দার এলাকায় শিবিরের নেতাকর্মীরা গুচ্ছভাবে গোপনে সমবেত হয়ে হঠাৎ মিছিল বের করে সেউজগাড়ি কারমাইকেল সড়ক ধরে সরকারী আযিযুল হক কলেজের দিকে এগোতে থাকে। এ সময় তারা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি করে ও উত্তেজনাকর সেøাগান দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত গিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়ার সময় শিবিরের ক্যাডাররা পুলিশকে . . .
মতিঝিলে সভা সমাবেশ নিষিদ্ধ করার সুপারিশ
সংসদ রিপোর্টার ॥ আগামীতে মতিঝিলসহ দেশের সব বাণিজ্যিক এলাকায় যে কোন ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ৫ মে ঢাকা অবরোধের নামে রাজধানীর ব্যবসায়িক প্রাণকেন্দ্র মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলামের তান্ডব, সহিংস কার্যকলাপ ও কোরান-শরীফ পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার এ সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া কমিটির বৈঠকে জানানো হয়, আসন্ন রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে আগামী ৮ জুন থেকে ১৭০টি খোলা ট্রাকে প্রয়োজনীয় কয়েকটি পণ্য বিক্রি করা . . .
নাবিস্কো মোড়ে সম্বন্ধীর পিস্তলের গুলিতে ভগ্নিপতি আহত
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড়ে স্ত্রীর বড় ভাইয়ের পিস্তলের গুলিতে ব্যবসায়ী ইমতিয়াজ করিম শুভ আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হন সম্বন্ধী মনিরুজ্জামান (৩৮)। ঘটনার পর পুলিশ মনিরুজ্জামানের গুলিভর্তি পিস্তলটি জব্দ করে। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মনিরুজ্জামান লাইসেন্স করা পিস্তল দিয়ে তার বোন জামাই শুভকে গুলি করে। এ সময় সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট . . .
সাগর ফের উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে বায়ুর চাপে তারতম্য সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উপকূলীয় এলাকা আবারও দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। গভীর সাগর ও নদী মোহনা হয়ে উঠেছে উত্তাল। নিকট সাগরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এতে সাগর তরঙ্গবিক্ষুব্ধ। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। আবার বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখানোর . . .