পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে রোববার (১৫ মার্চ) সকালে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষক কার্ড সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকটি বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের সুবিধা ও সেবা প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ.এইচ








