ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

প্রকাশিত: ১৩:৪০, ১৫ মার্চ ২০২৬

জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে এক পর্যায়ে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজ সুযোগের বাইরে বক্তব্য দিতে গেলে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রোববার (১৫ মার্চ) অধিবেশনের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে ডাকা হলে ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বক্তব্য দিতে চান। তিনি বলেন, সংসদের প্রথম দিনের আলোচনায় তারা স্বীকার করেছেন যে বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা এই সংসদকে ঘিরে রয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তবে ওই সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে জানান, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। পরে ডা. শফিকুর রহমান জানতে চান, তিনি আজই এ বিষয়ে কথা বলার সুযোগ পাবেন কি না। জবাবে স্পিকার পুনরায় বলেন, এখন এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে না। প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে সময় দেওয়া হবে।

এ.এইচ

×