ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আপনার জন্ম ইউরোপে হলে তুলনা হতো পেলের সঙ্গে: স্পিকারকে এমপি মনিরুল

প্রকাশিত: ১৪:১১, ১৫ মার্চ ২০২৬

আপনার জন্ম ইউরোপে হলে তুলনা হতো পেলের সঙ্গে: স্পিকারকে এমপি মনিরুল

স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, আপনার জন্ম যদি ইউরোপে হতো আপনার তুলনা হতো পেলে বা এই পর্যায়ের খেলোয়াড়ের সঙ্গে।

মনিরুল হক জানান, ১৯৬২ সালে যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে তিনি ঢাকার মাঠে স্পিকারের খেলা দেখতে গিয়েছিলেন। তখন স্পিকার ওয়ান্ডার্স দলের ফুটবলার ছিলেন। তার ভাষায়, সেদিনই তার খেলা দেখে তিনি মুগ্ধ হন।

তিনি আরও বলেন, এই দেশ যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, এবং স্পিকারের জন্ম যদি ইউরোপে হতো, তাহলে তার তুলনা বিশ্বমানের খেলোয়াড় পেলের সঙ্গে করা হতো।

এ.এইচ

×