ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

প্রকাশিত: ১৫:২৩, ১৫ মার্চ ২০২৬

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের রিটার্ন আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছু ক্ষেত্রে ধীরগতির কারণে করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, করদাতাদের স্বার্থ বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সবাই সহজে রিটার্ন দাখিল করতে পারেন।

এ.এইচ

×