* ভালবাসা অধিকতর শক্তি যোগায় শারীরিক ও মানসিক ভালবাসা উভয়ই আপনাকে মানসিক ও শারীরিকভাবে স্বাস্থ্যবান রাখে, আপনার বিকেলগুলোকে উজ্জীবিত করে।
* আপনার মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত করে ভালবাসার ফলে ব্রেনে ডোপামিন নিঃসৃত হয়, ফলে মানসিকভাবে আপনি উজ্জীবিত হবেন।
* মাসিককে নিয়ন্ত্রণ করে যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে ভালবাসা বা স্পর্শসুখ আপনার ইস্ট্রোজেন হরমোনকে বর্ধন করে ফলে মাসিক নিয়মিত হয়।
* ভালবাসা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়।
* ভালবাসার স্পর্শ ব্যথার অনুভ‚তিকে কমিয়ে দেয়, গবেষকরা দেখেছেন ইলেক্ট্রিক শকের পর পোড়ার যন্ত্রণা কমে যায় যদি সে তার প্রেমিকার স্পর্শ পায়।
* ভালবাসা আপনাকে শারীরিকভাবে সক্ষম রাখে, দেখা যায় যখন আপনি আপনার ভালবাসার পক্ষের সঙ্গে জিমে ব্যায়াম করেন তখন আপনার ওজন দ্রæত কমে, আপনার কর্মক্ষমতা ১৫% বেড়ে যায়।
* আপনার ত্বক সুন্দর রাখে, ভালবাসার আবাহন আপনার ত্বককে স্বচ্ছ করে আপনার ব্রন ও কালো দাগ কমিয়ে দেয়।
* ভালবাসা আপনার হার্টকে মজবুত রাখে, হৃদয়ের সঙ্গে হৃৎপিণ্ডের সম্পর্ক সুগভীর, হাসি আনন্দ ভালবাসা আপনার স্ট্রোক হরমোনকে কমিয়ে দেয় এবং তা একটি স্বীকৃত উপকারী
ফ্যাক্টর আপনার হৃৎপিণ্ডের স্বার্থের জন্য।
* ভালবাসা দীর্ঘজীবিকা দান করে, সিডিসির ২০০৪-এর সমীক্ষায় দেখা যায়, সুখী দম্পতিরা বাঁচে বেশিদিন। সুতরাং অধিকতর ভালবাসতে শিখুন ভালবাসুন বাঁচতে এবং বাঁচাতে।
ডাঃ এটিএম রফিক উজ্জ্বল
রেজিস্ট্রার শিশু বিভাগ হলি ফ্যামিলি হাসপাতাল
ও বিভাগীয় সম্পাদক
আপনার ডাক্তার
মোবা : ০১৭১৫২৮৫৫৫৯








