ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৩০, ১৫ মার্চ ২০২৬

রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ দুজন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও ১৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুইজন গ্রেফতারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মুরশেদ আলী আকাশ (২৫) ও জয়নব সিফা (২৩)।
এদের মধ্যে আকাশ গোদাগাড়ী থানার কালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মনিরুল ইসলামের পুত্র ও জয়নব সিফা একইগ্রামের প্রবাসী মো. মারুফ আলীর স্ত্রী। শনিবার দিবাগত রাতে চুরি করা স্বর্ণালংকার ও টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার রাজশাহী জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুজন পরস্পরের প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরই মধ্যে পরিকল্পনা করে গত ১৩ মার্চ দিবাগত রাতে তারা চুরির ঘটনা ঘটায়। ওই সময় বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা মো. আব্দুল মতিন ও তার স্ত্রী পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করতে গেলে অভিযুক্তরা চুরির সুযোগ নেয়।

ঘটনার পর ভুক্তভোগী আব্দুল মতিন গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে মুরশেদ আলী আকাশের বাড়ির ছাদের স্টোররুম থেকে এক জোড়া স্বর্ণের বালা, তিনটি স্বর্ণের চেইন, চার জোড়া কানের দুল, পাঁচটি স্বর্ণের আংটি ও এক জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

রাজু

×