ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংসদে সেলিমুজ্জামান এমপি

তারেক রহমান পিপলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতোমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন

স্টাফ রিপোর্টার  

প্রকাশিত: ১৭:২৩, ১৫ মার্চ ২০২৬; আপডেট: ১৭:২৪, ১৫ মার্চ ২০২৬

তারেক রহমান পিপলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতোমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদ অধিবেশনে নিজের প্রথম বক্তব্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিপলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতোমধ্যে দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নবনির্বাচিত এই সাংসদ তাঁর বক্তব্যে দেশের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে গোপালগঞ্জ জেলাকে নিয়ে নিজের বিশেষ প্রত্যাশার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা তাঁর বক্তব্যে দেশের সকল অঞ্চলের প্রতি সরকারের সমান দৃষ্টির গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের অন্যান্য ৬৪টি জেলার মতো গোপালগঞ্জকেও যেন সমানভাবে মূল্যায়ন করা হয়—এই প্রত্যাশা রাখি। তাঁর এই মন্তব্য গোপালগঞ্জের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার প্রতি বিশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে উপস্থিত থাকলে সংসদ আরও বেশি আলোকিত হতো। তাঁর অনুপস্থিতি সংসদীয় কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন।

এম.কে

×