ছবি: দৈনিক জনকণ্ঠ।
হযরত শাহজালাল বিমানবন্দরে সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৫ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। তারা বিমানবন্দর ব্যবস্থাপনা, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনকালে বিভিন্ন টার্মিনালের অবকাঠামো, পরিষেবা মান এবং যাত্রীসুবিধার উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এম.কে








