ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০০, ১৫ মার্চ ২০২৬; আপডেট: ১৮:০০, ১৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া চৌরাস্তায় ১০০ টাকা চাঁদা না দেওয়ায় এক ফুটপাত ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আজহার নামে এক চাদাবাজের বিরুদ্ধে।

রবিবার (১৫ মার্চ)  উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মোগরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ-এর সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শামীম আহমেদ বাবু। তিনি মহাসড়কের পাশে ফুটপাতে কাঁচা তরকারির দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করেন।

ভুক্তভোগী শামীম আহমেদ বাবু জানান, প্রতিদিনের মতো তিনি মহাসড়কের পাশে কিছু কাঁচা তরকারি নিয়ে বসেছিলেন। এ সময় হাবিবপুর গ্রামের আজহার নামে এক যুবক তার কাছ থেকে প্রতিদিনের নির্ধারিত ১০০ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আজহার তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।

পরে আশপাশের অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

বাবু বলেন, প্রতিদিন ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

রাজু

×