এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে পটুয়াখালী তে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আসন্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে জেলা থেকে অন্তত ৯ জন নেএী সক্রিয়ভাবে মাঠে দৌড়ঝাপ শুরু করেছেন।পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলায় সর্বত্রই এখন আলোচনা সংরক্ষিত নারী আসনে কে এমপি হচ্ছেন।
এদের মধ্যে কেউ কেউ দীর্ঘ দিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করে স্হানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরী করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিজেদের জীবন বৃওান্ত(সিভি) পাঠিয়েছেন। সামাজিক যোগা যোগ মাধ্যমে, দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানা গেছে।
সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন। অধ্যাপিকা লায়লা ইয়াসমিন নের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ১৯৮৭ সালে পাকসু'র নির্বাচনে বিপুল ভোটে ছাএী মিলনায়তন সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৩ সালে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন। ১৯৯৯ সালে জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক ও ২০০০ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে তিনি একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ২০০৭ সালে পটুয়াখালী জেলা বিএনপি 'র যুগ্ম আহবায়ক ও ২০১২ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি২০০০- ২০০৫ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও বিএসডিও সংগঠনের নির্বাহী পরিচালক ছিলেন।
এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় দুমকীর কৃতি সন্তান জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ তালুকদারের স্ত্রী পটুয়াখালী আব্দুল করিম মৃধ্যা কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপিকা শাহারিয়া শারমিন। বাউফল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা আলম লিলি, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভানেত্রী জেসমিন জাফর,পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারা বেগম,কলাগাছিয়া এস.এম. সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম মিলি,পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা,পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা,পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নাজমুন নাহার নাজু। মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী নেত্রীরা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের আস্হা অর্জন করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং দলকে আরো শক্তিশালী করতে তারা কাজ করবেন।
রাজু








