ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাউফলে ঘরমুখি মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:১০, ১৫ মার্চ ২০২৬

বাউফলে ঘরমুখি মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ উপলক্ষ্যে ঘরমুখি মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।  ঢাকা থেকে বাউফলগামী বাস ও লঞ্চে এ অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। 

অভিযোগ রয়েছে, আগে ঢাকার ধোলাইপাড় থেকে বাউফলগামী বাসে জনপ্রতি ৬শ টাকা করে ভাড়া নেয়া  হতো। এখন নেয়া হচ্ছে দ্বিগুন। অর্থাৎ ১হাজার ১শ টাকা। 

সোহাগ নামের এক যাত্রী তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়া, ৬০০ টাকার ভাড়া কিন্তু ৮০০/১০০০/১২০০ হয়ে যাচ্ছে। আশা করি ধোলাইপাড় বাস স্ট্যান্ড একটু নজর দিবেন।  ড. শফিকুল ইসলাম মাসুদ হচ্ছেন পটুয়াখালী -২ বাউফল আসনের এমপি। 

একই ভাবে দ্বিগুন , কোন ক্ষেত্রে তিনগুন ভাড়া নেয়া হচ্ছে ঢাকা বগা ও ঢাকা কালাইয়াগামী দোতালা লঞ্চে। আগে  লঞ্চের ঢেকের ভাড়া ছিল ৪শ’ টাকা। এখন নেয়া হচ্ছে ৭-৮শ’ টাকা করে। সিঙ্গেল  কেবিনে ভাড়া ছিল ১হাজার ২শ’ টাকা, ডবল ছিল ২ হাজার ২শ’ টাকা করে এবং ভিআইপি ছিল ৫হাজার টাকা করে । এখন সিঙ্গেল নেয়া হচ্ছে ১হাজার ৮শ’, ডবল  ৪ হাজার ও ভিআইপি কেবিন ৮ হাজার টাকা করে । এ ভাড়া ক্রমশ ভাড়তে থাকবে। ঈদের আগে ঘরমুখি মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় ক্ষোভের সৃষ্টি করেছে।

 

রাজু

×