ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

প্রথম ধাপে শৈলকুপার ১৮৪০ জন কৃষক পাবেন কৃষি কার্ড

চঞ্চল মাহমুদ, শৈলকুপা,ঝিনাইদহ

প্রকাশিত: ২১:০১, ১৩ মার্চ ২০২৬

প্রথম ধাপে শৈলকুপার ১৮৪০ জন কৃষক পাবেন কৃষি কার্ড

বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর এবার দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের নয়টি উপজেলা নির্বাচন করা হয়েছে। সে তালিকায় রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা। প্রি পাইলটিং প্রকল্প হিসেবে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের পাচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাগনী, চরবাগনী ও পদ্মনগর গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করতে মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ জানান,প্রথম ধাপে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন দিয়ে শুরু হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার কৃষকরা কৃষক  কার্ড পাবে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মার্চ মাসের মধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ শেষ করে এপ্রিল মাসে কার্ড তৈরি শেষ হবে। আর পয়লা বৈশাখে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে শৈলকুপা উপজেলায় ১৮৪০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন।

 

রাজু

×