ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নিখোঁজের ৩০ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের 

মোহন মিয়া, মদন, নেত্রকোনা

প্রকাশিত: ২১:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নিখোঁজের ৩০ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের 

ছবি: জনকণ্ঠ

নেত্রকোনার মদন উপজেলায়  আরিয়ান নামের  ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।  নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আরিয়ান (আরফান)উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিন্নি গ্রামের আনিস মিয়ার (৫০)এর  মেয়ের দিকে নাতি। এক মাস পূর্বে নানার বাড়িতে বেড়াতে আসে মেয়ের দিকে নাতি আরিয়ান।  নিখোঁজ শিশু  আরিয়ান কেন্দুয়া  উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের সানাউল্লাহ মিয়ার (৩৫) এর ছেলে।

বুধবার( ২৫ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে আরিয়ান নিখোঁজ হয় নানার বাড়ি থেকে। 

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের আগে নানা বাড়িতে খেলছিল আরিয়ান। তবে পাশে দিয়ে বয়ে  গেছে মগড়া নদী। নদীর পাড়ে  নিখোঁজ শিশু আরিয়ান এর পরনের জামা কাপড় পাওয়া গেছে। 

ঘটনার পরপরই এলাকাবাসী ওই নদীতে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টাতেও শিশুটির খোঁজ না পেয়ে তারা অভিযান স্থগিত করেন।

পরিবার ও স্থানীয়দের মতামত শিশু  আরিয়ান খেলা করছিল নানার বাড়িতে তার পরনের জামা কাপড় নদীর পাড়ে কেন পাওয়া গেল। এ ঘটনা ময়মনসিং ডুবুরে টিম তিন ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান  ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় নিস্তব্ধ হয়ে পড়েছে গুটা পরিবার। তাদের আহাজারি আর চাপা কান্নায় যেন ভারী হয়ে উঠেছে আকাশ! এ ঘটনায় সম্পর্কে নানা বুলবুল খান বাদী হয়ে মদন থানায় এক নিখোঁজের  সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান বলেন, এখনও পর্যন্ত শিশু আরিয়ান এর  খোঁজ মেলেনি। থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে খোঁজাখুঁজি অব্যাহত আছে।

শহীদ

×