ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নেত্রকোনায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ০৮:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ০৮:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার 

নেত্রকোনার ৩১বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রংপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক উদ্ধার হলে ঘটনাস্থল থেকে কারবারী কাউকে আটক করতে পারে নি বিজিবি। 

এ বিষয়টি মঙ্গলবার শেষ রাত ৪টার দিকে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়নের মোহনপুর বিওপি'র ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার মেইন পিলার ১১৮৮/৪-এস হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রংপুর নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 

এ সময় মালিক বিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ৯৫ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

নোভা

×