ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাউফলে যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে মারধর

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৮:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বাউফলে যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে মারধর

উপজেলা যুবদলের আহবায়ক গাজী গিয়াস। ছবি- সংগৃহীত

নিজ দলের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বাউফল উপজেলা যুবদলের আহবায়ক গাজী গিয়াস ও সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে  বাউফল বাজার ব্রিজের কাছে একটি চায়ের দোকানের ভিতরে আহবায়ক গাজী গিয়াসকে এবং শুক্রবার সকালে বিলবিলাস বাজারে সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজকে মারধর করা হয়।

জানাগেছে, ওই সময় বাউফল পৌরশহরের বাজার ব্রিজের কাছে গাজী গিয়াস একটি দোকানে চা পান করছিল। যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী পলাশসহ কয়েকজন তাকে মারধর করে।

যুবদল আহবায়ক গাজী  গিয়াস বলেন, "আমার নেতা শহিদুল আলমকে নিয়ে সাবেক যুবদল নেতা হাজী পলাশ আজেবাজে কথা বলছিল, আমি প্রতিবাদ করায় আমাকে ইয়ে করে।"( মারধর করে)

এব্যাপারে সাবেক যুবদল নেতা হাজী পলাশ বলেন," এ ঘটনার সাথে আমি জড়িত নয়। গ্রুপ পলিটিক্সের কারণে গাজী গিয়াস আমার নাম বলেছেন।"

অপদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা যুব দলের সদস্য সচিব সাইফুল ইসলাম  ফিরোজে বিলবিলাস বাজারে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

রাজু

×