মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩, ৬ আষাঢ় ১৪২০
ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল
অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথমবারের মতো দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘ সাড়ে ৮ মাস পরে সেখানে ১ হাজার ৭২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। যা প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭২ কোটি ১৩ লাখ টাকা। একইভাবে ডিএসইতে নতুন সূচক বেড়েছে ১ দশমিক ৭৮ শতাংশ হারে। অন্যান্য সূচকও ছিল উর্ধমুখী। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। উভয় স্টক এক্সচেঞ্জেই . . .
পুনর্অর্থায়ন তহবিলে ব্যাংক থেকে টাকা নেবে না সরকার
অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বহু আলোচিত পুনর্অর্থায়ন তহবিলের বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেবে না সরকার। নিজেই এ টাকার যোগান দেবে। আর এ অর্থের সংস্থান করা হবে বাজেট বরাদ্দের মাধ্যমে। আগামী অর্থবছরের (২০১৩-১৪) বাজেটে বরাদ্দের প্রস্তাবে রাখার এখনও সুযোগ আছে। এই সুযোগটিই সরকার কাজে লাগাতে চায়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রস্তাব দিয়েছে। আর অর্থমন্ত্রী তাতে সম্মতিও দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যাওয়ায় পুনর্অর্থায়নকে কোন খাত দেখিয়ে . . .
ডিমিউচ্যুয়ালাইজেশনে উভয় এক্সচেঞ্জ একযোগে কাজ করবে
অর্থনৈতিক রিপোর্র্টার ॥ ডিমিউচ্যুয়ালাইজেশন বা ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ সুষ্ঠুভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী দুই স্টক এক্সচেঞ্জের সর্বক্ষণিক যোগাযোগ বাড়ানো ও সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে ডিএসইর নবনির্বাচিত সভাপতি আহসানুল . . .