বুধবার, ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ় ১৪২০ 
নওগাঁয় জলমহালের টেন্ডার নিয়ে আ’লীগ দু’গ্রুপে পাল্টাধাওয়া
আত্রাই উপজেলা কর্মকর্তা লাঞ্ছিত
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুন ॥ বর্তমান সরকারের প্রায় শেষ সময় এসে মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলায় জলমহাল ইজারা সংক্রান্ত টেন্ডারের সিডিউল ক্রয়ে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনা নিরসন করতে এগিয়ে গেলে এক গ্রুপের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবিকে তাঁর অফিস কক্ষেই লাঞ্ছিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৭৩টি জলমহাল ইজারা দেয়ার . . .
অপমান সইতে না পেরে মানিকগঞ্জে ছাত্রীর আত্মহত্যা ॥ বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৮ জুন ॥ মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সাবিনা আক্তার পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার অপমান সইতে না পেরে সোমবার সন্ধ্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। প্রধান শিক্ষকের কঠোর অবস্থানের কারণে সাবিনা আত্মহত্যা করেছে এমন অভিযোগ এনে মঙ্গলবার স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সাবিনা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালামের মেয়ে। স্কুলের শিক্ষকদের সূত্রে জানা গেছে ওই স্কুলে চলছে অর্ধবাষিক পরীক্ষা। সোমবার . . .
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর পর্যন্ত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল হতে মেঘনা সেতুর নরায়ণগঞ্জ প্রান্তে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের দুইপাশে শত শত যান আটকা পড়েছে। প্রচ- গরমে চরম দুর্ভেগে পড়েছে হাজার হাজার মানুষ।
ভবেরচর হাইওয়ে পুলিশের সাজেন্ট সাইফুল ইসলাম জানান, মেঘনা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে গজারিয়ার ভাটেরচর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি . . .
সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ১৮ জুন ॥ সিদ্ধিরগঞ্জে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায়। শিশুটিকে ঘরের ভেতর একা পেয়ে সাগর নামে এক লম্পট তাকে ধর্ষণ করে। শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষক সাগরকে সোমবার রাতেই গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।
পরে ধর্ষিতার মা এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার . . .
সাতক্ষীরায় মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, থানা ঘেরাও
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষার করার জন্য চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মাঠে নেমেছে এলাকার নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মানুষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শহরে মিছিল করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। একই দাবিতে কয়েক শ’ নারী-পুরুষ সদর থানা ঘেরাও করে। পরে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়া হয় সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার গড়েরকান্দা এলাকার . . .
কুমিল্লায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি
নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ জুন ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে মামুন মিয়া নামের এক প্রবাসীকে অপহরণ করে ভারতে পাচার করে আটক রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃতের মা হাসি বেগম।
পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী কালিকাপুর ইউনিয়নের জামমুড়া জামপুর গ্রামের সৌদী প্রবাসী আমান মিয়ার পুত্র ওমান প্রবাসী মামুন মিয়া (২৫) সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। একই ইউনিয়নের . . .
রাজশাহীতে নির্বাচনোত্তর সংঘর্ষ
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নুরুজ্জামান টিটু ও পরাজিত প্রার্থী মনিরুজ্জামান শরীফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষের এ ঘটনায় দুই পক্ষের চার জন সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে সেলিম (২৫) নামে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেলিমের বাড়ি ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকায়। তিনি বিজয়ী কাউন্সিলর নুরুজ্জামান টিটুর সমর্থক।
সংঘর্ষের সময় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা . . .
রাঙ্গাবালীতে কৃষকের ৫শ’ একর জমিতে আমন চাষে বাধা
গবাদিপশু লুটের হুমকি সন্ত্রাসীদের ॥ ৫ হাজার মণ ধান উৎপাদন ব্যাহতের আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা, গলাচিপা, ১৮ জুন ॥ পটুয়াখালীর গলাচিপা পৌর মেয়রসহ কয়েক কৃষকের প্রায় পাঁচ শ’ একর জমিতে রোপা আমন চাষে বাধা দেয়া হয়েছে। এসব জমিতে কৃষকরা চাষাবাদের জন্য গরু-মহিষ নিয়ে নামতে পারছে না। তাদের হুমকিসহ মারধর করে জমি থেকে উঠিয়ে দেয়া হচ্ছে। একই সঙ্গে কৃষকদের গরু-মহিষ, ভেড়া-ছাগল লুটের হুমকি দেয়া হচ্ছে। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা তার সঙ্গীদের নিয়ে চাষাবাদে বাধা দেয়ার নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। চিংড়ি ঘের দখল ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা . . .
নবীনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিল
সংবাদদাতা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১৮ জুন ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী বিদ্যুত জোনাল অফিসের দুর্নীতি ও অসহনীয় লোডশেডিং বন্ধের দাবিতে মঙ্গলবার জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানুষ অতিরিক্ত গরমে মাত্রাতিরিক্ত পর্যায়ে যখন-তখন লোডশেডিংয়ের নামে বিদ্যুত নিয়ে যাওয়া এবং বিদ্যুত অফিসে নানা হয়রানি ও দুর্নীতির কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ। যুবসমাজের ডাকে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোব্ধ জনতা আদালত চত্বরে জড়ো হতে থাকে। পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করতে শত শত মানুষের বিক্ষোভ মিছিলটি . . .
|