ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নতুন লঘুচাপের ইঙ্গিত! জানুন আগামী ৫ দিন কোথায় বৃষ্টি, কোথায় শুষ্কতা?

প্রকাশিত: ১৯:১৮, ১৯ অক্টোবর ২০২৫

নতুন লঘুচাপের ইঙ্গিত! জানুন আগামী ৫ দিন কোথায় বৃষ্টি, কোথায় শুষ্কতা?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দিন-রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এ সময়ও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং সারাদেশে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

Jahan

×