সতীর্থদের কাঁধে চড়ে এভাবেই বিদায় নিয়েছেন অ্যালিসা হিলি
শেষটাও হলো তার ক্যারিয়ারের মতোই উজ্জ্বল। জয়ের আনন্দ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি নারী ক্রিকেটার অ্যালিসা হিলি। পার্থের ডব্লিউএসিএ গ্রাউন্ডে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেই জয়ের উচ্ছ্বাসের মধ্য দিয়েই শেষ হলো ৩৫ বছর বয়সী এই তারকার ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। ম্যাচ শেষে সতীর্থ ও দলের স্টাফদের সঙ্গে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন হিলি। তার অর্জনের ঝুলিতে রয়েছে ছয়টি আইসিসি নারী টি২০ বিশ্বকাপ শিরোপা (২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২২) এবং দুটি আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ (২০১৩ ও ২০২২)। অসংখ্য স্মরণীয় ইনিংস, দুর্দান্ত উইকেটকিপিং এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে নারী ক্রিকেটে নিজের নাম লিখেছেন স্বর্ণাক্ষরে। তাঁর বিদায় কেবল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি। ১১ টেস্টে ২৯.৫৩ গড়ে ৫০২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করলেন হিলি। নামের পাশে আছে ৩টি অর্ধশতক। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসটি এই ফরম্যাটে তার আক্ষেপ হয়েই থাকবে।
প্যানেল হু








