ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গুগল ক্রোম ব্যাবহার না করার পরামর্শ মাইক্রোসফটের

প্রকাশিত: ১৯:০৩, ২২ জুন ২০১৬

গুগল ক্রোম ব্যাবহার না করার পরামর্শ মাইক্রোসফটের

অনলাইন ডেস্ক॥ ল্যাপটপে বিশ্বের এক নম্বর ব্রাউজার গুগল ক্রোম না ব্যবহার করার পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। কারণ মাইক্রোসফট বলছে, ল্যাপটপের ব্যাটারির প্রবল ক্ষতি করে ক্রোম। নিজেদের এজ ব্রাউজারের সঙ্গে অন্যান্য ব্রাউজারের তুলনা টানতে একটি ব্যাটারি টেস্ট ভিডিয়ো ব্যবহার করে তারা। একই HD ভিডিয়ো মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, অপেরা মিনি ও ফায়ারফক্সে চালিয়ে এক ঘণ্টা পর যে ফল দেখা গিয়েছে, তাতে সবার পেছনে গুগল ক্রোম রয়েছে বলে দাবি করা হয়েছে। ফলাফলটা ছিল এরকম : ক্রোম - ৪ ঘণ্টা ১৯ মিনিট ৫০ সেকেন্ড ফায়ারফক্স - ৫ ঘন্টা ০৯ মিনিট ৩০ সেকেন্ড অপেরা - ৬ ঘন্টা ১৮ মিনিট ৩০ সেকেন্ড মাইক্রোসফট এজ - ৭ ঘন্টা ২২ মিনিট ০৭ সেকেন্ড পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মাইক্রোসফট এজ ক্রোমের থেকে ৭০% বেশি সময় চলে। নন-ভিডিওর ক্ষেত্রেও, অর্থাত্‍‌ সাইট খোলা, ই-মেল পড়া, প্রতিবেদন ঘেঁটে দেখা ও ছোট ভিডিয়ো দেখার ক্ষেত্রে, প্রতিপক্ষ ব্রাউজারের থেকে এজ ৩৬-৫৩% বেশি সময় চলে বলেও কোম্পানির তরফে দাবি করা হয়েছে। নেটঅ্যাপ্লিকেশনসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ক্রোম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। ৪৫%-এরও বেশি মানুষ ক্রোম ব্যবহার করেন। একটি তথ্যে বলা হয়েছে, ইদানিং সবচেয়ে পিছিয়ে পড়েছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। গত মে মাসে ৪১.৩৭% থেকে নেমে ৩৮.৬% মানুষ এই ব্রাউজার ব্যবহার করেছেন।
×