ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অর্ধ শতাব্দী পর আকাশে ফের স্ট্রবেরি মুন

প্রকাশিত: ১৯:০২, ২১ জুন ২০১৬

অর্ধ শতাব্দী পর আকাশে ফের স্ট্রবেরি মুন

অনলাইন ডেস্ক ॥ সাজ গোজে খামতি নেই যাদের। সুপার মুন নয়। নয় ব্লু মুনও। এবার একেবারে স্ট্রবেরি। ৪৯ বছর পর আবার আকাশে এল স্ট্রবেরি মুন। আজ থেকে শুরু করে গোটা সপ্তাহটা আমরা দেখতে পাব এই স্ট্রবেরি মুনকে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সলস্‌টাইস’। জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু করে। আলগন্‌গুইন উপজাতিরা মনে করত জুনের এই পূর্ণিমার দিনটি থেকে স্ট্রবেরি ফল পাঁকতে শুরু করে। তাই এই চাঁদটিকে বলে স্ট্রবেরি মুন। এই চাঁদের আরও তিনটি নাম আছে। রোজ মুন, হট মুন বা হানিমুন। এই দিন সূর্য থাকে সব চেয়ে ওপরে। তার ফলে ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় তার রঙ হয় অ্যাম্বারের মতো। তাই একে বলা হয় হানিমুন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×