ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২:১৫, ৯ জানুয়ারি ২০২৬; আপডেট: ১২:৪১, ৯ জানুয়ারি ২০২৬

বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে সেটাতে তিনি সন্তোষ্ট হতে পারছেন না উল্লেখ করে বলেছেন, যে হারে রাজনৈতিক ব্যক্তিদের খুন করা হচ্ছে, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতৃবৃন্দকে খুন ও হত্যা করা হয়েছে। এজন্য বিএনপি ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

তিনি আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি আশা ব্যক্ত করে বলেন, আমরা আশা করব আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। 

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনদিন আমার দেখা মতে ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয় নির্বাচন গুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, এবারও এটি কোনো প্রভাব ফেলবে না। 

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমনের বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের সফর এটি তার একটি ব্যক্তিগত  সফর। অতীতেও  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবহেলিত অঞ্চল গুলোর উন্নয়ন ও শিল্পায়িত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই দৃষ্টিভঙ্গিতে তারেক রহমান সাহেবও সেইভাবে চিন্তা করবেন। বিএনপি  যদি ক্ষমতায় আসতে ও সরকার গঠন করতে পারে তাহলে নিঃসন্দেহে এই পিছিয়ে পড়া অঞ্চল গুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। 

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

নোভা

×