ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হাসনাত এমপি না হলে জনগণ জানতই না যে সরকার খেজুর দেয়

প্রকাশিত: ২১:০৭, ১১ মার্চ ২০২৬

হাসনাত এমপি না হলে জনগণ জানতই না যে সরকার খেজুর দেয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, স্থানীয় জনগণ হয়তো জানতই না যে সরকার খেজুর বিতরণ করে, যদি না হাসনাত আব্দুল্লাহ এমপি বিষয়টি প্রকাশ করতেন।

ডা. মাহমুদা মিতু বুধবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ মন্তব্য করেন। তিনি পোস্টে লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয় জনগণ জানতই না। পাইলেও জনগণ জানত, এলাকায় নেতার মাধ্যমে পাঠানো হচ্ছে।”

এতে স্পষ্ট হচ্ছে, স্থানীয় পর্যায়ে জনগণের কাছে সরকারি সহায়তা পৌঁছানো ও তার তথ্য জানানোতে এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ।

Mily

×