ছবি: জনকণ্ঠ
নেত্রকোনার বারহাট্রা উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আসমা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খাঁ (মেম্বার) কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন রাতে সাধারণ সম্পাদক কমল তাঁর ফেসবুক আইডিতে বহিষ্কারাদেশের কপিটি পোস্ট করেন। এর আগে ১০ মার্চ কংস নদীর পাড় থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করায় ভ্রাম্যমান আদালত তাকে ৫০হাজার টাকা জরিমানা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পায়। এরই ভিত্তিতে বারহাট্টা উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আসমা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খাঁ (মেম্বার)-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বারহাট্রা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) জানান, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনিয়ম দুর্নীতির যে করুক তার বিরুদ্ধে দলীয়ভাবে জিরো টলারেন্স। উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মেম্বারের বিরুদ্ধে মাটি বিক্রির করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এগুলো তদন্ত করে প্রমাণ পাওয়ার তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অংশ হিসেবে প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয়।
শহীদ








