সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এছাড়া এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভেতরে থাকা ওই ভবনটিতে হামলা চালানো হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
এদিকে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, সৌদি আরবের আল-খার্জসহ যেসব স্থানে হতাহতের খবর পাওয়া গেছে, সেসব এলাকায় তারা রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
Jahan








