ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ইফতার আয়োজন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

প্রকাশিত: ২০:৩৬, ৯ মার্চ ২০২৬

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ইফতার আয়োজন

ইতালির জেনোভা শহরের সেস্ত্রি পোনেন্তে এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) স্থানীয় একটি খোলা মাঠে প্রবাসী বাংলাদেশি বন্ধু মহলের আয়োজনে এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান আহমেদ, সওকত, রাকিব, নাইম, হাসান, ইমরান, দেলোয়ার, আসরাফুল, রিদয় ও জাহিদসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

আয়োজকেরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও সবাই একত্র হয়ে ইফতার করার মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় হয়। ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

রাজু

×