প্রবাসী সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা প্রবাস ও দেশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্রবাসীদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে এবং প্রবাসেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ও বহুমুখী অবদান রেখে চলছেন। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও তারা মাতৃভূমি ও প্রবাসী কমিউনিটির মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন।বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ থেকে বিরত থাকার আহবান জানান তারা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিত্তিহীন সংবাদ বা গুজব না ছড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রবাসী সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই আয়োজন।
প্রবাসে সাংবাদিকরা বলেন আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে একসাথে কাজ করতে হবে। তারা বলেন সংযুক্ত আরব আমিরাত-এর আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কাজ করা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিজেদের মাতৃভূমি বাংলাদেশ-এর সম্মান অক্ষুণ্ণ রাখা তাদের নৈতিক দায়িত্ব।
তাই প্রবাসে বসবাসরত সাংবাদিকদের সবাইকে দায়িত্বশীল আচরণ, আইনের প্রতি আনুগত্য এবং একে অপরের পাশে থাকা জরুরী।
অনুঠানে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাগরিক টিভির আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনির উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাই টিভির আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক, চ্যানেল এস এর প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক বাংলার অধিকারের সম্পাদক সাগর চন্দ্র স্বপন, আমাদের সকালের প্রতিনিধি রাসেল আহামেদ, জসিম উদ্দিন, দৈনিক তরুন কন্ঠের প্রতিনিধি সহিদুল হক, দৈনিক তরঙ্গ নিউজের আমিরাত প্রতিনিধি শরিফুল ইসলাম, সীমান্ত টিভির প্রতিনিধি রিয়াদ হোসেন সহ আরো অনেকে।
রাজু








