যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ার সিলিকন ভ্যালিতে রবিবার (৮ মার্চ) প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি সমর্থক প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনে স্থানীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং বাংলাদেশের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ফাতেহা পাঠ করা হয়। পরে উপস্থিত সুধীজন বাংলাদেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ দোয়া করেন।
দল-মত নির্বিশেষে বিভিন্ন বয়সের স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আজিজ চৌধুরী, ফাইয়াজ জামান, মীর আনোয়ার, শাকুরা ইসলাম, আব্দুল শিকদার, রাফি, মাসুদ পারভেজ এবং শাহনুরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, প্রবাসে বসেও বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রীতি ধরে রাখার লক্ষ্যে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সজিব








