ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি

প্রকাশিত: ২২:২৭, ২ মার্চ ২০২৬

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশিদের শান্ত ও সচেতন থাকার পাশাপাশি যেকোনো ধরনের গুজব থেকে দূরে থাকতে হবে। সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ, সংবাদ প্রচার, শেয়ার, লাইক কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আকাশপথে ভ্রমণকারীদের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর—৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) এবং ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)—এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Jahan

×