জীবনের লাটিম ঘোরে বনবন
কাজের খোঁজে মানুষ ছোটে হনহন
শ্রাবণ রাতে বায়ু বহে হনহন
মাঘের শীত লাগে গায় কনকন
জলদ গম্ভীর কণ্ঠ করে গমগম
মাঝরাতে দাদুর কাশি খনখন
কাচ ভাঙে দেখো ঝনঝন
ফোড়া পেকে ব্যথায় করে টনটন
শ্রাবণ রাতে ঝরে বারি ঝরঝর
খুকির বিড়াল দেখো করে গরগর
কথা বলেন বাবু কেমন হড়হড়
গারা জীবন মিছে ভাবলে শুধুই পরপর।






