ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আঁকছে খুকু

প্রকাশিত: ২২:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২১

আঁকছে খুকু

আঁকছে খুকু নৌকা নদী নায়ের মাঝি বৈঠা হাতে কোন ছবিতে কী রং দেবে ছবি আঁকার বইটা হাতে। আঁকছে খুকু মেলার ছবি হাটের ছবি লোকারণ্য রঙিন বেলুন, লাটিম, ঘুড়ি খুকু এবং খোকার জন্য। আঁকছে খুকু গাঁয়ের ছবি সবুজ ছায়ায় আচ্ছাদিত গাছের ডালে কেমন বাসায় কাঠবিড়ালি বাচ্চা দিত। আঁকছে খুকু যোদ্ধা ছেলে সুঠামদেহী রাইফেল হাতে ছবি আঁকার নেশায় খুকুর মন বলে না, যাই খেলাতে। আঁকছে খুকু বিজয় মিছিল লাল-সবুজের নিশান হাতে নিত্য খুকু ছবি আঁকে শিল্পী হবার নিশানাতে।
×